নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সেপ্টেম্বর ৪, ২০২৩ ৬:৫১ 👁️ ১৩৮ views
Link Copied!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ইউএনও পার্ক সংলগ্ন বড়াল রেলব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। তবে নিহত যুবকের পরিচয় এখনো মেলেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, রেলব্রিজ দিয়ে সে এক পাশ থেকে অপর পাশে যেতে গেলে হটাৎ উত্তরা এক্সপ্রেস ট্রেন চলে আসে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

একপর্যায়ে ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ব্রিজের স্প্যানের ওপরে ছিটকে পড়ে যায় ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।