নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাঘায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার,অপহরণকারী আটক

মার্চ ১৪, ২০২৪ ১১:২১ 👁️ ৭৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘায় এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অপহৃত সেই স্কুল ছাত্রীকে তিনদিন পর উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

বুধবার ( ১৩ ফেব্রুয়ারী) রাতে পাশ্ববর্তী পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে উদ্ধার করা হয়। সেই সাথে ওই মামলার প্রধান আসামী অপহরণকারী পিয়াস আলীকেও আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ।

আরও পড়ুনঃ  পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান,গত (১০ মার্চ ) উপজেলার বাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষ দিয়ে বাড়ি ফেরার পথে তিন বন্ধুর সহায়তায় একজন স্কুল ছাত্রীকে (সি.এন.জি) বাহনের মাধ্যমে অপহরণ করে একই উপজেলার হরিরামপুর গ্রামের আফিদুল মিধার পুত্র পিয়াস (১৯)।

এ ঘটনায় ঐ অপহৃতর বাবা ঐদিন দুপুরে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ মার্চ) রাতে পাশ্ববর্তী পুটিয়া উপজেলার বানেশ্বর এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার-সহ ওই মামলার প্রধান আসামী পিয়স আলীকে আটক করে পুলিশ।

আরও পড়ুনঃ  হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

বাঘা থানা অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর তদন্ত)সোহেব খান জানান,অভিযোগের ভিত্তিতে স্কুল ছাত্রীকে উদ্ধার-সহ আসামীকে বানেশ্বর এলাকা থেকে বুধবার রাতে আটক করা হয়। পুলিশ জানান,উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে পরীক্ষা-নিরিক্ষার জন্য রামেক হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে পাঠানো হয়েছে।

একই সাথে আজ (১৪ মার্চ) বৃহস্পতিবার পিয়াসকে আদালতেরর মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহতরয়েছে বলে জানান পুলিশ। #

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।