নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাঘায় কিন্ডারগার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নভেম্বর ৪, ২০২৩ ৭:৫৩ 👁️ ১৪৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের অধীনে প্রাথমিক স্তরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়,উপজেলা দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র দুটি হলো: বাঘা ও আড়ানি। এ পরীক্ষায় নার্সারি থেকে ৫ম শ্রেণীর পর্যন্ত মোট ৫১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। বাঘা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা-৩৮৮ জন। এ কেন্দ্রে বিদ্যালয়ের সংখা ১০ টি ও আড়ানি কেন্দ্রে পরীক্ষাথীর সংখা-১২৮ জন। বিদ্যালয়ের সংখ্যা-৫ টি।

উল্লেখ গত শুক্রবার (৩ নভেম্বর) থেকে এ পরীক্ষা শুরু বলে জানান এসোসিয়েশন এর সভাপতি ছলাইমান হোসেন।
শনিবার কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, শান্তিপূর্নভাবে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের বাইরে অপেক্ষারত কমলমতি শিক্ষার্থী অভিভাবকদের দেখা যায়। রাজশাহী কিন্ডারগার্ডেন এসোসিয়েশন সমিতির প্রতিনিধি ইনভিজিলেটর টিমের লিডার
নাজমুল হোসেন কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
৫ম শ্রেণীর পরীক্ষার্থী হুমাইরা জান্নাতের মাতা জায়েদা বেগম জানান,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত পরীক্ষার পরিবেশ দেখে খুব খুশি হয়েছি। এসোসিয়েশনের বাঘা শাখার সভাপতি সোলাইমান হোসেন বলেন,আগামী বছর বৃত্তি পরীক্ষার্থীদের সংখ্যা আরো বাড়বে বলে আশা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।