নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

অক্টোবর ১৬, ২০২৬ ১০:২৯ 👁️ ৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় পেশাদার মাদক ব্যবসায়ি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি সুলতান আহমেদ মন্ডলকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে বাঘা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আাসামির নাম সুলতান আহমেদ মন্ডল (৫২)। সে পৌরসভার চকছাতারী গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

বাঘা থানা পুলিশ জানান, বাঘা থানার জিআর মামলা নম্বর ২৪০/১৭ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯ (১) ধারার ৯ (ক) উপধারায় দায়ের করা মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সুলতান আহমেদ মন্ডল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দির্ঘদিন যাবৎ সে সুকৌশলে পুলিশের চোখ এড়িয়ে মাদক ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।