নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাঘায় বিএনপি নেতা কলেজ শিক্ষক পলাশ গ্রেফতার

আগস্ট ২, ২০২৪ ৫:১৮ 👁️ ৩৪ views
Link Copied!

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বিএনপি নেতা কলেজ শিক্ষক আনোয়ার হোসেন পলাশকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ আগষ্ঠ) বাউসা ইউনিয়নের নিজ গ্রাম আড়পাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার সময়ে তাকে গ্রেফতার করে পুলিশ। আনোয়ার হোসেন পলাশ মনিগ্রাম কলেজের শিক্ষক ও বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক।

আরও পড়ুনঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে বিএনপি-জামায়াত এবং সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৮ জুলাই বাঘা থানার এসআই শাহ নেওয়াজ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ৪৫ জনকে অজ্ঞান আসামী করে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুনঃ  চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাঘা উপজেলার বিএনপি ও জামায়াত গোপন বৈঠক করছিল। এ অভিযোগে একটি মামলা হয়েছে। এই মামলায় বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (২ আগষ্ট) পর্যন্ত আনোয়ার হোসেন পলাশসহ ২০ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।