স্টাফ রিপোর্টার : বাঘা উপজেলায় অভিযান চালিয়ে আজিবুল নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাঘা উপজেলার হেলালপুর গ্রামে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে জানান, অস্ত্রসহ এক ব্যক্তির অবস্থানের গোপন খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে এবং এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আজিবুল পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে। এসময় তল্লাশি করে আজিবুলের কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এব্যাপারে তার নামে অস্ত্র আইনে মামলা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

