মোহাঃ আসলাম আলী, বাঘা : রাজশাহী বাঘায় পৌর বিএনপি’র উদ্যোগে মাদার অব ডেমোক্রেসি, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে বাঘা শাহদৌলা সরকারি কলেজ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা উলামাদলের সাধারণ সম্পাদক মাও: সাজেদুর রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি ,বাঘা থানা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহম্মেদ সালাম, বাঘা থানা যুবদলের সাবেক আহবায়ক জুয়েল আহমেদ, বাঘা থানা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বাঘা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শিক্ষক শহিদুল ইসলাম,বাঘা পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমল ,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক তহিদুল ইসলাম কালু, বাঘা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক পলান, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল, ৭ নং ওয়াড বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক হিরাউল ইসলাম হিরা, অত্র কলেজের শিক্ষক-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলে দোয়া পরিচালনা করেন বাঘার ঐতিহাসিক শাহী মসজিদের পেশ ইমাম আশরাফুল ইসলাম।

