নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাঘায় মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৩:৫৬ 👁️ ৮১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : যথাযথ মর্যাদায় রাজশাহীর বাঘায় মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিবসের শুরুতেই উপজেলা প্রশাসন রাত ১২টা ১ মিনিটে উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে-৮ টায় (বুধবার ২১ শে ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু,বাঘা পৌরসভার মেয়র ও জেলা আ’লীগের সদস্য আক্কাছ আলী,সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ,বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন,বীর মুক্তিযোদ্ধা আজিজুলআলম,মোজাহার হোসেন মহিলা কলেজের অধ‍্যক্ষ নসিম উদ্দিন,বাঘা উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন।এছাড়া আরও
উপস্থিত ছিলেন,আড়ানী পৌর মেয়র মুক্তার আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
মোকাদ্দেস আলী,নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা,গড়গড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,বিভিন্ন ইউনিটের জন প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

এ সময় বক্তারা বলেন,বায়ান্ন’র ভাষা আন্দোলনের (অমর একুশ) পথ ধরেই ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহিদদের চেতনা ও দেশপ্রেম ধারণ করে ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে মুক্ত হয় আমাদের মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ।
পরে অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উল্লেখ্য,এ দিন একুশের প্রথম প্রহর বুধবার রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায়,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা,উপজেলা আওয়ামীলীগ,আওয়ামী যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ,মহিলা আওয়ামী লীগ,বঙ্গবন্ধু সৈনিক লীগ,জাতীয় পার্টি, জাসদ,উপজেলা ছাত্রলীগ,বাঘা প্রেস ক্লাব,বাঘা মডেল প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি,বেসরকারী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। এছাড়াও শহীদদের স্মরণে এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একুশের প্রথম প্রহরে সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে বাঘা কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।