নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

এপ্রিল ২২, ২০২৬ ৮:৩৬ 👁️ ৩৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা পৌর সদর সড়কের সড়ক সংস্কারসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে নেতৃত্ব দেন যুবদল কর্মী ও কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান সুমন। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে এই মাববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

এসময় উপজেলার প্রধান সড়ক দ্রুত সংস্করণ, বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন, রাত ৯ টা পর্যন্ত দোকানপাঠ খোলা রাখা, জ্বালানী তেলের কালোবাজারি ও সরকারের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ বাঘার সার্বিক সমস্যা সমাধানের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সর্বস্তরের জনগণকে এই মানববন্ধনে স্থানীয়রা অংশগ্রহন করেন। কর্মসূচির প্রধান উদ্যোক্তা স্থানীয় যুবদল নেতা, সমাজসেবক ও বাঘা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান সুমন বলেন, “বাঘা আম চত্বর থেকে বাঘা বাজারের শেষ মাথা পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে এটি সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুততম সময়ে সড়কটি সংস্কার করতে হবে এবং সংস্কার না হওয়া পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

আরও পড়ুনঃ  গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

তিনি আরও বলেন, জ্বালানি তেলের সংকট ও কালোবাজারি নিয়ন্ত্রণ, বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের আধুনিকায়নসহ চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে গিয়ে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। তিনি বলেন, জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।