নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

অক্টোবর ২৬, ২০২৬ ১০:৫৬ 👁️ ৪০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : দৈনিক যুগান্তর পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার ও রজশাহী রিপোর্টাস ইউনিটি (আরআরইউ) বাঘা উপজেলা শাখা এর সাবেক সদস্য মিনহাজুল ইসলাম এর পিতা ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. মোঃ জিন্নাত আলী এর ভগ্নিপতি ও উপজেলার আমোদপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাজেদ আলী দির্ঘদিন ওই এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে সে একজন সহজ, সরল, সদালাপি ও পরোপকারী মানুষ ছিলেন।

আরও পড়ুনঃ  খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

এদিকে, তার মৃত্যুতে সাংবাদিক সংগঠন ছাড়াও বাঘা উপজেলা জাময়াত, স্থানীয় শিক্ষক, রাজনৈতিক, সমাজিক সংগঠন শোক প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিকেল ৪.৪৫ ঘটিকায় মরহুমের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

আরও পড়ুনঃ  নেতিবাচক চিন্তার চক্র থেকে বের হওয়ার সবচেয়ে সহজ উপায়

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।