স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের নতুনবাজার এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ আলম (২৫) কে আটক করেছে বাঘা থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহ আলম পলাশী ফতেপুর গ্রামের নুর ইসলাম মন্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রামাণিকের নেতৃত্বে এসআই রবিউল ইসলাম, এসআই মহিদুল ইসলামসহ পুলিশের একটি দল চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাহআলমের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বাঘা থানার...
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের নতুনবাজার এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ আলম (২৫) কে আটক করেছে বাঘা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহ আলম পলাশী ফতেপুর গ্রামের নুর ইসলাম মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রামাণিকের নেতৃত্বে এসআই রবিউল ইসলাম, এসআই মহিদুল ইসলামসহ পুলিশের একটি দল চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাহআলমের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।