নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাড়ির পূজায় রানি-কাজলদের বাঙালিয়ানা

অক্টোবর ১০, ২০২৪ ৭:০৮ 👁️ ২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : যেখানেই বাঙালি, সেখানেই দুর্গাপূজা। ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইতেও ধুমধাম করে দুর্গাপূজার আয়োজন হয়। সেখানে উপস্থিত থাকেন তারকারাও।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

মুম্বাইয়ের মায়ানগরীতে মুখার্জি বাড়ির দুর্গাপূজা বেশ জনপ্রিয়। যা কিনা জনসাধারণের কাছে রানি-কাজলদের বাড়ির পূজা বলেই পরিচিত। সেখানেই গত বুধবার দেবী দুর্গাকে দেখতে হাজির ছিলেন রানি মুখার্জী ও কাজল দেবগন। ষষ্ঠীর মণ্ডপেই দুই তারকার খোশ গল্পে আড্ডায় জমে ওঠার মুহূর্ত এখন চর্চায়।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

মুম্বাইয়ের সবচেয়ে পুরোনো এবং অভিজাত পূজা হচ্ছে মুখার্জি বাড়ির পূজা। সেখানেই দেখা যায় বলি তারকাদের উপস্থিতি। প্রতিবারই সেখানে দেখা যায় রানি মুখার্জি, কাজলদের। বছরে পূজার এই চারদিন বলিউড তারকার খোলস ছেড়ে বাঙালিয়ানা উপভোগ করেন তারা। নিজের হাতে খাবারও খান সেখানে।

প্রতিবার জুহুর স্বনামধন্য ‘টিউলিপ স্টার হোটেল’-এ আয়োজন করা হয় এই পূজার। এবার সেখানকারই এসএনডিটি উইমেন ইউনিভার্সিটিতে রানি-কাজলদের পূজার আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সাবেকি সাজে দেবীর বোধনে ব্যস্ত দেখা যায় রানি এবং কাজলকে। রানিকে দেখা গেল শাঁখা-পলা পরে নীল রঙের সুন্দর চওড়া পাড়ের সিল্ক শাড়িতে। এবং কালের পরনে ছিল কমলা রঙের সুন্দর অরগাঞ্জা শাড়ি। গায়ে আঁচল দিয়েই ক্যামেরার সামনে পোজ দিলেন দুই বোন। ঠিক যেন ‘খাস বাঙালি’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।