নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাবরকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড কোহলির

এপ্রিল ২৫, ২০২৫ ৪:৩৪ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি। গতকাল রাতেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফিফটি পেয়েছেন এই ওপেনার। তাতে আরো একটি রেকর্ড গড়লেন তিনি।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৫ রান করেছিল বেঙ্গালুরু। যেখানে ৪২ বলে ৭০ রানের দারুণ ইনিংস খেলেন কোহলি। শুরুতে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও শেষের দিকে গিয়ার পরিবর্তন করেন তিনি। তার ইনিংসটি গড়া ৮ চার ও ২ ছক্কায়।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

এদিন ফিফটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে একটি রেকর্ড গড়েন কোহলি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড এখন কোহলির দখলে। টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ৬২ বার পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলছেন এই টপ অর্ডার ব্যাটার।

কোহলি এদিন ছাড়িয়ে গেছেন বাবর আজমকে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ৬১ বার টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ফিফটি করেছেন। এই তালিকায় এই দুজনের পরে আছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫), জস বাটলার (৫২)।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

আর সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড ডেভিড ওয়ার্নারের। ১১৭ বার পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন এই অজি কিংবদন্তি। তার পরেই আছেন কহলি। এই ভারতীয় ব্যাটারের পঞ্চাশ ছোঁয়া ইনিংস এখন ১১১টি। গতকাল কোহলি ছাড়িয়ে গেছেন গেইলকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।