নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাবরের সমালোচনায় আফ্রিদি

অক্টোবর ২৬, ২০২৩ ১:১২ 👁️ ৫৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: টানা তিন ম্যাচ হারের পর বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্নটা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। বিশেষ করে আফগানিস্তানের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে একদমই পাত্তা পায়নি তারা।
তাই সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন অধিনায়ক বাবর আজম। শহীদ আফ্রিদির মতে, বাবর সতীর্থদের অনুপ্রাণিত করতে পারছেন না।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক অনুষ্ঠানে বাবরের সমালোচনায় আফ্রিদি বলেন, ‘আপনি যখন ম্যাচে মনোযোগী হবেন না, তখন এই সমস্যাগুলো (ফিল্ডিং মিস করা) দেখা দেবে। আর আপনি যখন নিজেকে লুকোনোর চেষ্টা করবেন, ইতিবাচকভাবে ভাবতে পারেন না, তখন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ভাবতে থাকেন আরে, আমরা আফগানিস্তানের কাছেই হেরে যাচ্ছি। কোনো উইকেট পড়ছে না। অনেক সময় মনে হয় আমরা অলৌকিক কিছুর অপেক্ষায় থাকি। অলৌকিক কিছু এমনিতেই হয়ে যায় না। এটা ঘটে সাহসী মানুষদের সঙ্গে, যারা জানে কীভাবে লড়াই করতে হয়। ’

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আফ্রিদি আরও বলেন, ‘দেখুন, একজন অধিনায়ক কিন্তু সবকিছু। যদি একজন অধিনায়ক নিজে ফিল্ডিংয়ে নিজের জান-প্রাণ দিয়ে দেন, ডাইভ মারেন, দৌড়ে গিয়ে খেলোয়াড়দের সমর্থন দেন, তখন গোটা দল ঐক্যবদ্ধ হয়ে যায়। সবাই দারুণভাবে জেগেও ওঠে। কারণ, অধিনায়ক নিজেকে উজাড় করে দিচ্ছেন আর অন্যরা সেটা করলে লজ্জা লাগবে। সে ভাববে, আরে, আমার অধিনায়ক এভাবে উজ্জীবিত হয়ে লড়ছেন, আমি কেন নিষ্ক্রিয় থাকব। ’

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

নিজের ক্যারিয়ারের কথা টেনে আফ্রিদি বলেন, ‘আমি বা মোহাম্মদ ইউসুফ যখন অধিনায়ক ছিলাম, আমরা যখন উজ্জীবিত থাকতাম, তখন দলও জেগে উঠত। অধিনায়ক কিছু না করলে গোটা দল কিছু করবে না। যদি ইনজি ভাই (ইনজামাম উল হক) ডাইভ মারত তবে আমাদের লজ্জা লাগত। আরে, অধিনায়ক ডাইভ মারছেন, আমরা কেন মারব না! তাই ঘুরেফিরে সব অধিনায়কের ওপরই আসবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।