স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক বাবলা বন গণহত্যা দিবসে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষক লীগ। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদনের পর তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাবলা বন গণহত্যার শিকার রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর বাবা শহীদ আজিজুল হক চৌধুরীসহ অন্য সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আবদুল মান্নান, সদস্য সচিব ইমন মণ্ডল, আহ্বায়ক কমিটির সদস্য খাদেম আলী, আব্দুল্লাহ-হিল-বাকীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজয়ের প্রাক্কালে রাজশাহীর ১৭ স্বাধীনতাকামী বীর সন্তানকে পাকিস্তানি...
স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক বাবলা বন গণহত্যা দিবসে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষক লীগ। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদনের পর তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাবলা বন গণহত্যার শিকার রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর বাবা শহীদ আজিজুল হক চৌধুরীসহ অন্য সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আবদুল মান্নান, সদস্য সচিব ইমন মণ্ডল, আহ্বায়ক কমিটির সদস্য খাদেম আলী, আব্দুল্লাহ-হিল-বাকীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয়ের প্রাক্কালে রাজশাহীর ১৭ স্বাধীনতাকামী বীর সন্তানকে পাকিস্তানি দোসরদের সহায়তায় তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। বিজয়ের পর ৩১ ডিসেম্বর রাজশাহীর পদ্মাচর শ্রীরামপুর এলাকার বাবলা বন থেকে তাদের দড়িবাধা মরদেহ উদ্ধার করা হয়। এই বধ্যভূমিটি বাবলা বন বধ্যভূমি হিসেবে পরিচিত। এখন সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
Post Views:53
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।