নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল, থাকবে ডামি প্রার্থীও

সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৩:০৯ 👁️ ১০২ views
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। একই সঙ্গে ডামি প্রার্থী হিসেবেও দলীয়ভাবে আরও একজনের মনোনয়নপত্র দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা : ৫ জনকে জরিমানা

গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলটির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনের আরপিও সংশোধনী করার কারণে একজনের বদলে এবার দুজনকে দলীয় মনোনয়ন দেবে বিএনপি। কোনো কারণে একজনের প্রার্থিতা বাতিল হলে তখন দলীয় প্রতীক নিয়ে আরেকজন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মূলত ঝুঁকি এড়াতে এই কৌশল নিয়েছে পার্লামেন্টারি বোর্ড।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য গত ১৬ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী হিসেবে দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনজন। বৈঠকে মনোনয়নপ্রত্যাশী তিনজনেরই সাক্ষাৎকার নিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা।

আরও পড়ুনঃ  ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন। পরে নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষ হলে বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি গত ২২ আগস্ট শূন্য ঘোষণা করা হয়। তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন হবে।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিতে হবে ২৭ সেপ্টেম্বর। আমরা মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছি। সিদ্ধান্ত পরে জানানো হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ।

আরও পড়ুনঃ  বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের নেতাদের বৈঠক: এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।