নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া’

ডিসেম্বর ১৬, ২০২৫ ১১:৫৪ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশিদের অহংকার আর গৌরবের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও মেতেছেন বিজয়ের উল্লাসে। তবে এই বিজয়কে কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর গভীর তাৎপর্য ভক্তদের সামনে তুলে ধরেছেন সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।

আরও পড়ুনঃ  হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল-সবুজ পোশাকে নিজের একটি ছবি শেয়ার করে পিয়া লিখেছেন এক আবেগঘন বার্তা। তার কাছে এই বিজয় দিবসের মাহাত্ম্য যেমন ত্যাগের, তেমনি তা কৃতজ্ঞতা প্রকাশেরও।

আরও পড়ুনঃ  রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

পিয়া তার পোস্টে লিখেছেন, ‘এই লাল সবুজ শুধু রঙ নয়, এটা রক্ত আর স্বপ্নের ইতিহাস। যাদের ত্যাগে আজ আমরা স্বাধীন, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না।’

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী সাথে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট সাইডলাইন বৈঠক

তবে বিজয়ের সংজ্ঞা দিতে গিয়ে এক অনন্য দর্শনের কথা বলেছেন এই তারকা। তিনি মনে করেন, বিজয় মানেই আস্ফালন নয়। তার কথায়, ‘বিজয় মানে অহংকার নয়, বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া।’

দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘শ্রদ্ধায় শহীদদের, ভালোবাসায় বাংলাদেশ। শুভ বিজয় দিবস।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।