নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৯:২২ 👁️ ৫১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে।

আরও পড়ুনঃ  সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য পাচার হবে।উক্ত তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১ টায় আলাইপুর বিওপি’র আভিযানিক দল বাঘা থানাধীন নাপিতের মোড় ২ নং পদ্মা নদীর টি বাঁধ নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ২৬ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

একই রাতে অপর অভিযানে আনুমানিক ৬:৪০ মিনিটে চরমাজারদিয়া বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন হবির বাতান এলাকার নিকটস্থ গম ক্ষেতে মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ২৪ বোতল মনোগোল্ড কফ সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।