অনলাইন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ বিষয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালককে (ডিজি) চিঠি পাঠিয়েছে তথ্য অধিদপ্তর।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এ চিঠি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর।
এতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করার প্রয়োজন নেই বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

