নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৩:২১ 👁️ ৩৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

বুধবার সকালে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হয়। এ দিনে পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ করা হয়।-’তথ্যসূত্র : বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।