নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিদ্যা বালানের মামলা

ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৩:২৮ 👁️ ৪২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এ অভিনেত্রীর নামে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার অভিযোগে মুম্বাইয়ের খার থানায় মামলাটি করেন তিনি। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি বিদ্যা বালানের নামে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং জিমেইল খুলেছে। এ অ্যাকাউন্ট থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করছে। ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ (সি) ধারায় মামলা রেজিস্টি করেছে, এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুসারে, গত ১৬ ফেব্রুয়ারি স্টাইলিশ প্রণয় বিদ্যা বালানকে জানান, হোয়াটসআপ নাম্বার ৮১০০৫২২৯৫৩ থেকে মেসেজ দিয়ে বলা হয়, আলোচনার মাধ্যমে তাকে কাজের সুযোগ দেওয়া হবে। পরে প্রণয় বিদ্যা বালানের সঙ্গে যোগাযোগ করলে এ অভিনেত্রী জানান, এ নাম্বার তার নয়। গত ১৭ ও ১৯ ফেব্রুয়ারি আরো কয়েকজন ব্যক্তি বিদ্যা বালানকে জানান, তার নামে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিয়ত’। গত বছরের ৭ জুলাই মুক্তি পায় এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন রাম কাপুর, রাহুল বোস, অমৃতা পুরি প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।