নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, জানালেন অর্থ উপদেষ্টা

সেপ্টেম্বর ১০, ২০২৪ ৫:৪৭ 👁️ ৩০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গরমের সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে লোডশেডিং। গ্রামাঞ্চলের পাশাপাশি এখন রাজধানী ঢাকাতেও কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে। এই পরিস্থিতিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও কয়লা আমদানি করা হচ্ছে। তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

আরও পড়ুনঃ  লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

উপদেষ্টা আরও বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সভা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ ৫ কোটি টাকা।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বিদ্যুৎ ঘাটতির কারণে লোডশেডিং এর খবর পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। বিগত সরকারের সময়ও লোডশেডিংয়ের কারণে ভুগতে হয়েছে ঢাকার বাইরের জেলাগুলোর বাসিন্দাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।