নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিধ্বংসী সেঞ্চুরির পরও কোহলি বললেন- ‘অনেক চাপ’

মে ১৯, ২০২৩ ১০:২২ 👁️ ১১৩ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ আইপিএলের মঞ্চে চার বছর পর সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। ইতোমধ্যেই টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে রাখা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। অনেকের মতেই কোহলি আর টি-টোয়েন্টিতে মানানসই নন। এমন সময়েই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৩ বলে ১০০ রানের ঝড় বইয়ে দিলেন। এর আগে সর্বশেষ আইপিএল সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালে। গতকাল ৬ষ্ঠ আইপিএল সেঞ্চুরি করার পরও কোহলি বললেন, তার ওপর চাপ আছে।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

বিধ্বংসী সেঞ্চুরিতে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন কোহলি। ম্যাচের শেষে তিনি বলেন, ‘এটা ষষ্ঠ সেঞ্চুরি। নিজেকে খুব বেশি কৃতিত্ব দিচ্ছি না। অনেক চাপ আছে। কে কী বলছে- সেটা নিয়ে আমি ভাবি না। সেগুলো তাদের ব্যক্তিগত মতামত। শেষ কয়েকটা ম্যাচে আমি রান পাইনি। নেটে যেভাবে খেলছিলাম, ম্যাচে সেটা হচ্ছিল না। তাই এই ম্যাচে কিছু করতে চেয়েছিলাম। প্রথম বল থেকেই আগ্রাসী ব্যাটিং করতে চেয়েছিলাম। টার্গেট বড় ছিল, কিন্তু আমি প্রথম থেকেই নিজের মতো খেলছিলাম।’

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

দীর্ঘ ফর্মহীনতার পর গত বছরের শেষদিকে রানে ফিরেছেন কোহলি। তবে সেটা ধারাবাহিকভাবে হচ্ছে না। এবারের আইপিএলে এখনও পর্যন্ত তিন ৫৩৮ রান করে ফেলেছেন। তবে তার স্ট্রাইকরেট নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলছেন, কোহলিকে জাতীয় টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে শুধু টেস্ট আর ওয়ানডে খেলানো হোক। গতকালের ইনিংস দিয়ে এসব কথার জবাব দিয়েছেন কোহলি। তার দলও এই জয়ের ফলে প্লে অফের লড়াইয়ে টিকে রইল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।