নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিনা অনুমতিতে নায়িকার হাত ধরলেন জায়েদ খান

ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৩:৩৫ 👁️ ৫৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: বিনা অনুমতিতে ঢালিউড কুইন শখের হাত ধরে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। এ জামান নামের এক ফেসবুক আইডির পোস্ট থেকে এমনটাই জানা গেছে।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

সম্প্রতি, জায়েদ-শখের ওভিসিটি নির্মিত হয়েছে একটি টিভি ব্র্যান্ডের জন্য। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে ওভিসিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের সময় জায়েদ খানকে নিয়ে এমন মন্তব্য করেন শখ।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

সবসময় আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। নানা কারণে খবরের শিরোনাম হন তিনি। এই প্রথম তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখের সঙ্গে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা জানালেন শখ।

ওভিসি নির্মাণের সূত্র ধরে জায়েদ সম্পর্কে শখ বলেন, জায়েদ ভাইয়ের সঙ্গে এই প্রথম একটি ওভিসিতে কাজ করেছি। এটি আমার প্রথম ওভিসি। খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। একজন ভালো মানুষ, সুন্দর নায়ক; যিনি আসলে পুরো জাতির ক্রাশ। ভাইয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

বিজ্ঞাপনে দাপটের সঙ্গে কাজ করেছেন আনিকা কবির শখ। শোবিজেও দর্শকপ্রিয়। বহু নাটক, টেলিফিল্মে দেখা গেছে তাকে। এছাড়া দুটি সিনেমায়ও কাজ করেছিলেন এই অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা দেন আনিকা কবির শখ।

পোস্টের নিচে আহমেদ সাদীপ নামে একজন কমেন্ট বক্স্রে লিখেছেন, ডিভোর্স হলে যে মানুষের অধঃপতন হয় এটাই তার বাস্তব প্রমাণ।

আসিফ নজরুল ইসলাম লিখেছেন, শখ সে অনুষ্ঠানে গেলেন কেন? যেখানে জায়েদ খান আছে সেখানে যাওয়ার অর্থই হলো নিজকে আলোচিত করা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।