নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিপিএল খেলতে আরও ৩ সপ্তাহের পর্যবেক্ষণে সৌম্য

জানুয়ারি ৭, ২০২৫ ৭:৪৪ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। সেদিন স্লিপে ক্যাচ লুফে নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন টাইগার এই ক্রিকেটার। এরপর তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন সৌম্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, বিপিএলটা অন্তত শুরু থেকেই খেলতে পারবেন সৌম্য।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কিন্তু আঙুলের সেই চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। যে কারণে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দেখা যাচ্ছে না সৌম্যকে। দ্রুত মাঠে নামতে বিশেষজ্ঞ ডাক্তারও দেখিয়েছিলেন। পরে চলতি মাসের ৪ তারিখ হাতের সেলাই কাটিয়েছেন সৌম্য।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

তবে আজ মঙ্গলবার বিসিবির প্রধান চিকিৎসকের সঙ্গেও পরামর্শ করেছেন সৌম্য। এর আগে আঙুলের বর্তমান অবস্থা দেখে এভারকেয়ার হাসাাতালের বিশেষজ্ঞ সেই ডাক্তার পরামর্শ দিয়েছেন আরও ৩ সপ্তাহের পর্যবেক্ষণে থাকতে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

ফলে বিপিএলের চট্টগ্রাম পর্বেও দেখা যাবে না সৌম্যকে। রংপুর রাইডার্সের জন্য অপেক্ষা বাড়তেই থাকল। মূলত চিকিৎসকরা সৌম্যকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না ইনজুরি থাকায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।