নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে কোন দল কত টাকা খরচ করল

অক্টোবর ১৪, ২০২৪ ৭:৪৫ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আগামী ডিসেম্বরে সাত দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। তার আগে আজ হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট (Bpl Players Draft 2025)। ড্রাফট থেকে লটারির মাধ্যমে পছন্দের খেলোয়াড় বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফটে কারা কেমন খরচ করেছে চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

এবারের প্লেয়ার্স ড্রাফটে দেশি খেলোয়াড়দের ছয়টি ক্যাটাগরি ও বিদেশি খেলোয়াড়দের জন্য ছিল পাঁচটি ক্যাটাগরি। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ কোটি টাকা ও বিদেশিদের দলে টানতে ৩ কোটি টাকার সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ড্রাফট থেকে নিজেদের পছন্দ অনুযায়ী খেলোয়াড় দলে টেনেছে দলগুলো।

এবারের ড্রাফটে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনদের সাথে বিদেশিদের মধ্যে পাথুম নিশাঙ্কা, জেমস ফুলারদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। যতদূর জানা গেছে, সবমিলিয়ে প্রায় ৫ কোটি ৪৮ লাখ টাকা খরচ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সিলেট স্ট্রাইকার্সও টাকা খরচে এগিয়ে ছিল। সাবেক অধিনায়ক মাশরাফি, রনি তালুকদারদের সাথে বিদেশি খেলোয়াড় ক্যাটাগরিতে রিস টপলি, রাহকিম কর্নওয়ালদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের গুণতে হয়েছে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা। খরচের দিক থেকে এরপরে রয়েছে খুলনা টাইগার্স। নাঈম শেখ, লুইস গ্রেগরি, ইমরুল কায়েসদের দলে টানতে ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছে প্রায় ৩ কোটি ২৪ লাখ টাকা।

দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরেছে চিটাগং কিংস। টুর্নামেন্টটির প্রথম দুই মৌসুমে অংশ নেওয়া দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আর্থিক সমঝোতা করে এবার বিপিএলে ফিরছে বলে জানা গেছে। দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরে ভালো দল গড়ারই চেষ্টা ছিল তাদের। ড্রাফট থেকে দেশি বিদেশি খেলোয়াড় টানতে দলটি খরচ করেছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজি নবাগত দুর্বার রাজশাহী তরুণদের প্রাধান্য দিয়েছে। জিসান আলম, আকবর আলীদের নিয়ে দল গড়তে রাজশাহী খরচ করেছে প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা। আরেক নবাগত দল ঢাকা ক্যাপিটালস ড্রাফট থেকে দলে নিয়েছে লিটন দাস, হাবিবুর রহমান সোহান, সাইম আইয়ুবদের। তাদের খরচ হয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা।

বিগ বাজেটের রংপুর রাইডার্স এবার সবচেয়ে কম খরচে দল গঠন করেছে। তাদের খরচ হয়েছে প্রায় ২ কোটি ১২ লাখ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।