নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিব্রতকর রেকর্ডে রউফ, তালিকায় আছেন মুস্তাফিজও

নভেম্বর ১১, ২০২৩ ৮:৪৮ 👁️ ৮৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক: পাকিস্তানের ভরাডুবির বিশ্বকাপে বিব্রতকর এক রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানের পেসার হারিস রউফ। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার এখন তিনি।
আজ কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১০ ওভার বল করে ৩ উইকেট শিকার করলেও রান খরচ করেছেন ৬৪। আসরে ৯ ইনিংসে রান দিলেন ৫৩৩। যা বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রান দেওয়ার নজির।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

এতদিন এই লজ্জার রেকর্ডটি ছিল ইংল্যান্ডের আদিল রশিদের। ২০১৯ বিশ্বকাপজয়ী এই লেগস্পিনার সেই আসরে ১১ ইনিংসে ৫২৬ রান দিয়েছিলেন। এ ছাড়া চলমান বিশ্বকাপে ৯ ইনিংসে ৫২৫ রান দিয়ে তালিকার তিনে আছেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। এক আসরে পাঁচশ’র বেশি রান দেওয়ার তালিকায় আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কও।
বিব্রতকর রেকর্ডে নাম লেখালেও চলতি বিশ্বকাপে ডেথ ওভারে সবচেয়ে সফল বোলারও হারিস রউফ। ৪০-৫০ ওভারের মধ্যে বল করে ১০ টি উইকেট পেয়েছেন তিনি। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতের যশপ্রীত বুমরাহ। ৭টি উইকেট তার দখলে আছে। এ ছাড়া একই সংখ্যক উইকেট পেয়েছেন আরও দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিন শাহ আফ্রিদিও।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

ইংল্যান্ডের বিপক্ষে আজ ১০ ওভারে ৭৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি। আসরে ৯ ইনিংসে আফ্রিদির উইকেট সংখ্যা ১৮, পাকিস্তানের কোনো পেসারের বিশ্বকাপের এক আসরে যা যৌথভাবে সর্বোচ্চ। ১৯৯২ আসরে ১৮ উইকেট নিয়েছিলেন ওয়াসিম আকরাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।