নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিমানে শিশুকে কোলে নিয়ে আদর করলেন প্রধানমন্ত্রী

অক্টোবর ২৫, ২০২৩ ২:৫৮ 👁️ ৬৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বেলজিয়াম যাওয়ার পথে বিমানে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যাত্রীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরও পড়ুনঃ  আগামী বছরে সব প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা : ববি হাজ্জাজ

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে প্রধানমন্ত্রী বিমানের যাত্রী ও ফ্লাইট ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আরও পড়ুনঃ  আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার মধ্যরাতে সাংবাদিক ইয়াসিন কবির জয় তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী বিমানের প্রতিটি যাত্রীর সঙ্গে হেঁটে হেঁটে কথা বলেন।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

শিশুদের সঙ্গে মজা করে কথা বলা ছাড়াও প্রধানমন্ত্রী বয়স্কদের জড়িয়ে ধরে তাদের কুশল জানতে চান।

এ সময় তিনি একটি ছোট এক শিশুকে কোলে নিয়ে আদর করেন। অনেকেই মোবাইল ফোন বা ক্যামেরা হাতে নেন ছবি তোলার জন্য।

অনেক যাত্রীকে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে, নারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।