নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ

জুন ১৯, ২০২৫ ১১:২০ 👁️ ৪০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ বিমান বাহিনীর ৬৫তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিমানবাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুল, আরুলিয়া এয়ারফিল্ড, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশ গ্রহণকারী ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঝে সনদপত্র বিতরণ করেন।

আরও পড়ুনঃ  চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান উল্লেখ করেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলো, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সঙ্গে গড়ে তুলতে সহায়তা করবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

উল্লেখ্য, বিমান বাহিনীর ১৫ জন ও বাংলাদেশ নৌবাহিনীর ১ জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন।

৬৫তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার এ কে এম শওকত উল্লাহ সামিও, জিডি(পি) সার্বিকভাবে
চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

অনুষ্ঠান পরিচালনাকালে ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।