নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিয়ের আগেই সন্তান অভিনেত্রীর

জানুয়ারি ১২, ২০২৪ ৪:৫২ 👁️ ৭৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। ফরাসি এই অভিনেত্রী কাজ করেছেন একাধিক হিন্দি সিনেমায়। বিশেষ করে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

অভিনয় দক্ষতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কাল্কি। ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্ক্রিন পুরস্কারসহ বহু পুরস্কার রয়েছে তার ঝুলিতে।

ফরাসি নাগরিক হওয়া সত্ত্বেও ভারতেই কাটিয়েছেন জীবনের বেশির ভাগ সময়। এমন কী ভালোবেসে বিয়ে করেছিলেন বলিউডের প্রতিষ্ঠিত এক পরিচালককে। যার নাম অনুরাগ কাশ্যপ। বেশ কিছুদিন প্রেমের পর ২০১১ সালে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। কিন্তু সেই সংসার টিকেছিল কেবল ৪ বছর।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

২০১৫ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। কিন্তু নিজেদের সংসার ভাঙার কারণ নিয়ে দুইজনের কেউই সে সময় মুখ খুলেননি। এর বছর খানেক পর আবারও সম্পর্কে জড়ান কাল্কি। ইসরায়েলি যুবক হার্শবার্গকে মন দেন অভিনেত্রী। তাদের সেই সম্পর্ক গড়ায় প্রেমে। ২০২০ সালে একটি কন্যা সন্তানের জন্ম দেন কাল্কি। হার্শবার্গকে বিয়ের আগেই তার সন্তানের মা হন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

এরপর নিজের প্রেমিক ও সন্তানকে নিয়েই সময়গুলো পার করছেন এই তারকা। অভিনয় ও পরিবার দুটোই সমান তালে সামলে চলেন তিনি। যদিও প্রেমিককে বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা দেননি এই অভিনেত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।