নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিয়ে করতে রাজি ওরি-উরফি জাভেদ

জুন ১৬, ২০২৪ ১:৪৩ 👁️ ২৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ে ইন্টারনেটের দুই পরিচিত মুখ উরফি জাভেদ ও ওরহান অবত্রমানি ওরফে ওরি। একজন নিজের উদ্ভট সব পোশাক ও সাজের জন্য পরিচিত, অন্যজন বলিউড তারকাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

সম্প্রতি এই দুই তারকাকে নিয়ে খবর রটেছে, তারা একজন অন্যজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। বিশেষ করে মডেল উরফি নাকি ওরিকে বিয়েও করতে চেয়েছেন।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবার (১৪ জুন) রাতে পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন দুই তারকা উরফি জাভেদ ও অরি। তারা পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলেন।

একপর্যায়ে ওরির গাল ছুঁয়ে যায় উরফির ঠোঁট। তাদের এই রসায়ন দেখেই সাংবাদিকদের একজন প্রশ্ন ছুড়ে দিলেন— ‘আপনারা কি বিয়ে করবেন? সেই প্রশ্নের উত্তরে ওরি-উরফি দুজনেই সম্মতি জানিয়েছেন। ওরি বলেছেন, ‘কেন করব না! উরফিকে কে বিয়ে করতে চাইবে না!’

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

এরপরই নেট দুনিয়ার আলোচিত দুই মডেলকে নিয়ে নানা মন্তব্য শোনা গেছে ভক্তদের কণ্ঠে। দুই ভাইরাল ব্যক্তিত্ব বিয়ে করলে কেমন হবে, কারা সেই বিয়েতে উপস্থিত থাকবে নানা মন্তব্য ভেসে উঠেছে।

তবে এবারই প্রথম নয়; এর আগেও পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েছেন উরফি-ওরি। নিজেদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচয় দেন তারা।

 

কিন্তু সত্যিই তারা বিয়ে করার পরিকল্পনা করছেন, না কি শুধুই মজার ছলে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করছেন, তা সময়ই বলে দেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।