নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিশ্বকাপের মাসকটের নাম প্রকাশ করলো আইসিসি

সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৪:৪৭ 👁️ ১২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের ৪৭ দিন আগে মাসকট উন্মোচন করলেও তখন নাম প্রকাশ করেনি আইসিসি। যদিও নাম দেওয়ার কাজটা তারা ছেড়ে দেয় সমর্থকদের ওপরই।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

লিঙ্গসমতাকে প্রাধান্য দিয়ে পুরুষ ও নারী দুটি মাসকট উন্মোচন করা হয়েছে এবার। সমর্থকদের ভোটাভুটির পর দুটি নাম বেঁছে নিয়েছে আইসিসি। পুরুষ মাসকটের নাম ‘টংক’ ও নারী মাসকটের নাম দেওয়া হয়েছে ‘ব্লেজ’।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মহিলা মাসকটের রিফ্লেক্স, ফ্লেক্সিবিলিটি ও গতি তাকে বাকিদের থেকে সেরা পেস বোলার করে তোলে। প্রতিটা মাসকটের মধ্যে রয়েছে ক্রিকেটের ৬টা শক্তি। পুরুষ মাসকট তুলে ধরা হয়েছে ফিটনেস ও শক্তিশালী ব্যাটিং দক্ষতার প্রতীক হিসেবে। তার প্রতিটি শট দর্শককে মোহিত করবে।

বিশ্বকাপের প্রতিটি ভেন্যুতে থাকবে এ দুটি মাসকট। এর আগে মাসকট উন্মোচন অনুষ্ঠানে আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছিলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে আমরা এই মাসকট উন্মোচন করতে পেরে আনন্দিত। ঐক্যতা ও আবেগের আলোকবর্তিকা হিসেবে এই মাসকট সীমানা ও সংস্কৃতি ছাড়িয়ে যাওয়া ক্রিকেটের আবেদনকে নির্দেশ করে। উভয় লিঙ্গের প্রতিনিধিত্বের পাশাপাশি মাসকটটি আমাদের গতিশীল বিশ্বে লিঙ্গ সমতার গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রতিফলিত করে। আইসিসির সঙ্গে সঙ্গতি রেখে পরের প্রজন্মের ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপন করাকে প্রাধান্য দিয়েছে ক্রিকেট। আইসিসি ইভেন্টের বাইরেও শিশুদের খেলাধুলার প্রতি আজীবন ভালাবাসা জোগানো, জড়িত রাখা ও বিনোদন দেওয়ার ক্ষমতা রাখে এই মাসকট। ‘

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।