নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিশ্বকাপের ম্যাচ ফি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেবেন রশিদ

অক্টোবর ৮, ২০২৩ ৪:১২ 👁️ ১০১ views
Link Copied!

অনলাইন ডেস্ক: গত শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। যার ফলে হাজার-হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশের মানুষের এমন খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন রশিদ খান। চলমান বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির পুরোটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের দান করার ঘোষণা দিয়েছেন এই লেগ স্পিনার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘আফগানিস্তানের পশ্চিম প্রদেশে (হেরাত, ফারাহ এবং বাডঘিস) ভূমিকম্পের করুণ পরিণতি সম্পর্কে জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্থ লোকদের সাহায্যার্থে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। শীঘ্রই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করবো।’

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬০ জনে দাঁড়িয়েছে। আজ রোববার তালেবান সরকারের মুখপাত্র মৃতের এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।