নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিশ্বজয়ী মেসির জার্সি চড়া দামে বিক্রি

ডিসেম্বর ১৫, ২০২৩ ৮:২৫ 👁️ ৮১ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতার বিশ্বকাপে স্বপ্নের সোনালি শিরোপা ছুঁয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে খেলা মেসির ছয়টি জার্সি সম্প্রতি নিলামে উঠানো হয়। নিলামে সেগুলো ৭৮ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৮৫ কোটি ৩৭ লাখ টাকা) বিক্রি হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

প্রত্যাশা অনুযায়ী জার্সিগুলো চড়া দামে বিক্রি হলেও তা ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচে পরা জার্সিকে ছাড়িয়ে যেতে পারেনি। ২০২২ সালে ৯২ লাখ ডলারে ম্যারাডোনার সে জার্সিটি বিক্রি হয়েছিল।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিলামে মেসির যে ৬টি জার্সি তোলা হয়, সেগুলো মেসি বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে, সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে, শেষ ষোলো এবং গ্রুপ পর্বের দুটি ম্যাচে পরেছেন।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

গত মাসে মেসির জার্সিগুলো নিলামে তোলার খবরটি সামনে আসে। সোথেবি প্রত্যাশা করেছিল, মেসির ছয়টি জার্সির মূল্য এক কোটি ডলারে বিক্রি হতে পারে। তবে তাদের প্রত্যাশিত দামে জার্সি ছয়টি বিক্রি হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।