নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিশ্রাম শেষে কাজে ফিরছেন ফারিয়া

আগস্ট ২৬, ২০২৩ ৫:৫৪ 👁️ ৯৯ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ বেশ কিছুদিন যাবত চোখের সমস্যায় ভুগছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অবশেষে গত ১৩ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে চোখে অস্ত্রোপচার করান। এরপর থেকে বিশ্রামে আছেন তিনি। এখন অনেকটাই সুস্থ—শিগগিরই কাজে ফিরবেন এ অভিনেত্রী।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

ফারিয়া বলেন, ‘অনেক দিন ধরেই আমার ডান চোখে সংক্রমণ হয়েছিল। সেটা নিয়েই কাজ করছিলাম। একসময় ব্যথা এতটাই বেড়ে যায় যে, অপারেশন করাতে হয়। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত আমাকে বিশ্রামে থাকতে হবে। এরপর কাজে ফিরতে পারব বলে আশা রাখছি।’

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সেপ্টেম্বরের শুরুতে ফারিয়া রাজধানীর একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন বলে জানা গেছে। এরপর ২৫ সেপ্টেম্বর কলকাতার সিনেমার কাজ শুরু করবেন তিনি। এছাড়া ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার কথাও রয়েছে এই অভিনেত্রীর। ওই উৎসবে প্রদর্শিত হবে তার অভিনীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

সম্প্রতি অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ শেষ করেছেন নুসরাত ফারিয়া। গত ঈদের সিনেমা ‘সুড়ঙ্গ’-তে আইটেম গার্ল হিসেবে দেখা মিলেছে তার। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ছবিটি। এছাড়া টলিউডের ‘আবার বিবাহ অভিযান’ সিনেমায় দেখা গেছে তাকে। রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের ‘মেনুকা’ গানে কোমর দুলিয়েছেন এই অভিনেত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।