নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিসিক শিল্পনগরী পরিদর্শনে শিল্পমন্ত্রী

নভেম্বর ২৬, ২০২২ ৮:১৯ 👁️ ৪৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের কেচুয়াতৈল এলাকায় বিসিক শিল্পনগরী-২ পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শনিবার বিকেলে প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় তাঁর সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

তারা সেখানে গাছের চারা রোপণ করেন। এ সময় রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল, বিসিকের রাজশাহীর আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার, জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজিদ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি টাকা। এরমধ্যে ভূমি ও ভূমি উন্নয়ন ব্যয় ১০৫ কোটি টাকা। বাকি ৬৭ কোটি টাকায় শিল্প স্থাপনের সকল অবকাঠামো নির্মাণ, রাস্তা, ড্রেন, কালর্ভাট নির্মাণ, পানি, গ্যাস ও বিদ্যুৎ লাইন সংযোগ, সীমানা প্রাচীর, পাম্প হাউজিং, অফিস, পানি সংরক্ষের জন্য পুকুর ইত্যাদি স্থাপন করা হচ্ছে।

ইতিমধ্যে ভূমি উন্নয়ন কাজ, সীমানা প্রাচীর নির্মাণ, ড্রেনসহ অন্যান্য স্থাপনা নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। বিসিকের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং একটি বিশেষায়িত শিল্প নগরী স্থাপনের মাধ্যমে রাজশাহীর জনগণের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হবে।

আরও পড়ুনঃ  বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিসিক শিল্পনগরী-২ স্থাপন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের একটি নির্বাচনী প্রতিশ্রুতি। ২০২০ সালের ৪ জুলাই রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ৫০ একর ভূমির উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। প্রকল্পটির কাজ শেষে হলে সেখানে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।