নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিস্ফোরক মামলায় কারাগারে ভাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান

জানুয়ারি ৩০, ২০২৫ ৩:৪৯ 👁️ ৩২ views
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কাউসার ভূঁইয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন ফরিদপুরের কোর্ট পরিদর্শক নাজনীন খানম।

এর আগে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গোপনে আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

কাউসার ভূঁইয়া ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন। এ ছাড়া যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর প্রার্থী ছিলেন তিনি।

এ ব্যাপারে ফরিদপুরের কোর্ট পরিদর্শক নাজনীন খানম বলেন, “বিকেলে কাউসার ভুইয়া স্বেচ্ছায় আদালত হাজিরা দিতে আসেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

আরও পড়ুনঃ  আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, “সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউসার ভূঁইয়ার নামে ভাঙ্গা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে একটিসহ মোট দুটি মামলা রয়েছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।