নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

জানুয়ারি ১৭, ২০২৪ ১০:১৬ 👁️ ৬৮ views
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : ২৮নং ওয়ার্ড ধরমপুর পূর্বপাড়া নির্বাসী ও রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ব্যবসায় পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী মঙ্গলবার রাত ১০টায়  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুনঃ  ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর খোজাপুর কবরস্থানে জানাজা নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।