নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বৃহত্তর পাবনা জেলা সমিতি, রাজশাহীর উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত 

ডিসেম্বর ২৪, ২০২৩ ৯:২৭ 👁️ ৮৯ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: বৃহত্তর পাবনা (পাবনা-সিরাজগঞ্জ) জেলা সমিতি, রাজশাহীর উদ্যোগে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও সমিতির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান এবং সমিতির বার্ষিক বনভোজন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক, প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

বৃহত্তর পাবনা (পাবনা-সিরাজগঞ্জ) জেলা সমিতি, রাজশাহীর সভাপতি আফসার আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক, নৌ পুলিশ প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, এডিশনাল ডিআইজি আশরাফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

অনুষ্ঠানে বৃহত্তর পাবনা (পাবনা-সিরাজগঞ্জ) জেলা সমিতি, রাজশাহীর সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।