নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বেইজিংয়ে শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন পুতিন

অক্টোবর ১৮, ২০২৩ ৪:৪৮ 👁️ ৮৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক: চীনে শুরু হয়েছে দু’দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্মেলন। এতে যোগ দিতে এখন বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে পুতিনের বৈঠক হওয়ার কথা।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছানোর পর পুতিনকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি প্রথম কোনো বড় দেশে সফর পুতিনের। আজ দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা।
এছাড়া ভিয়েতনাম, থাইল্যান্ড, মঙ্গোলিয়া এবং লাওসের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে পুতিনের।

আরও পড়ুনঃ  বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করে চীন। যোগ দিচ্ছে ১শ’ ৩০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। অংশ নেবে ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।