নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক বইতে স্বাক্ষর করলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

জানুয়ারি ২, ২০২৬ ৩:৩৫ 👁️ ২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক বইতে স্বাক্ষর করেছেন।

আরও পড়ুনঃ  রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গুলশান কার্যালয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাখা শোক বইয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি স্বাক্ষর করেন।

শোক বইতে স্বাক্ষরের আগে সমাজকল্যাণ উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং খালেদা জিয়া পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এই শোকানুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও স্বজনদের উদ্দেশে তিনি বলেন, দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

গত ৩০ ডিসেম্বর, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বইটি খোলা হয়। যার মাধ্যমে রাজনৈতিক নেতা, কূটনীতিক, দলীয় কর্মী ও জনসাধারণ তাদের শোক প্রকাশ করতে পারেন।

চীন, পাকিস্তান, ভারত এবং ইউরোপীয়দেশসহ বেশকয়েকটি দেশের রাষ্ট্রদূতরাও মঙ্গলবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন।

আরও পড়ুনঃ  আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মানুষ শোক প্রকাশ করেছে এবং দেশ-বিদেশের নেতারাও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়, জানাজার নামাজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টাসহ লাখ-লাখ শোকাহত ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, দলীয় অনুসারী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

জানাজার পর বেগম খালেদা জিয়াকে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এসময় সামরিক বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।