নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়: আব্দুল আউয়াল মিন্টু

জানুয়ারি ২৪, ২০২৫ ৬:০১ 👁️ ২৩ views
Link Copied!

বগুড়া প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে আসতে পারবে কিনা এটা জনগণ নির্ধারণ করবেন। কারণ দেশের জনগণই সব ক্ষমতার উৎস।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

তিনি বলেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ব্যবসায়ী যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিচার হওয়া উচিত। কিন্তু বিনা কারণে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, বগুড়ায় গত ১৫ বছর কোনো উন্নয়ন হয়নি। বগুড়ার ব্যবসায়ীদের জন্য আমরা কাজ করতে চাই। বগুড়া উত্তরাঞ্চলের রাজধানী, তাই বগুড়ার উন্নয়নের জন্য কাজ করতে হবে। সেজন্য নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচিত সরকার ছাড়া বগুড়ার উন্নয়ন সম্ভব নয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় দেশবরেণ্য ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, গাজীপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহা. হাসানাত আলী, বিসিকের পরিচালক মীর শাহে আলম, বিএনপি নেতা শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাসার, জাহিদুল ইসলাম হেলাল, খাদেমুল ইসলাম, আবু হাসান, সন্ধান সরকার প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।