অনলাইন ডেস্ক: বাংলাদেশ বোলারদের জন্য এ ম্যাচটি হওয়ার কথা ছিল ‘লিটমাস টেস্ট’। ইংল্যান্ডের হেভিওয়েট ব্যাটিং লাইনআপের বিপক্ষে কেমন করেন মোস্তাফিজুর রহমানরা, সেটি ছিল দেখার বিষয়। বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৯৭ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়ে গেছে ২৪.১ ওভারেই। রান তাড়ায় ঝোড়োগতিতে এগোতে থাকা ইংল্যান্ডের ৫ উইকেট ১১৪ রানের মধ্যেই নিতে পেরেছিল বাংলাদেশ, বোলিংয়ে প্রাপ্তি সেটিই। বোলিংয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মোস্তাফিজুর রহমান, তাঁর বেরিয়ে যাওয়া বলে স্লিপে ধরা পড়েন ডেভিড ম্যালান। তবে জনি বেয়ারস্টো শুরুই করেন পঞ্চম গিয়ারে থেকে। ৪ ওভারেই ৫০ পেরিয়ে যায় ইংল্যান্ড। মোস্তাফিজের ফুললেংথের বল মিস করে বোল্ড হওয়ার আগে বেয়ারস্টো করেন ২১ বলে ৩৪ রান। ইংল্যান্ড অবশ্য তাতে থামেনি। হ্যারি ব্রুক, জস বাটলাররা শট খেলে গেছেন। হাসান মাহমুদ ও শরীফুল ইসলামরা তাঁদের থামিয়েছেন ঠিকই। ১৫...
Developed by BDITHOST