নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ব্রাজিলে প্রবল বর্ষণে ১১ জনের মৃত্যু

জানুয়ারি ১৫, ২০২৪ ৩:৫২ 👁️ ৫৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক :১৫ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : রিও ডি জেনেইরোতে প্রবল বর্ষণে রাস্তাঘাট প্লাবিত হয়ে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। দমকল বিভাগ রোববার এএফপিকে এ কথা জানিয়েছে।
রিওর উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে, পানিতে ডুবে গিয়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ প্রাণহানি ঘটে। রোববার সন্ধ্যায় এক নারীর গাড়ি নদীতে পড়ে গেলে তিনি নিখোঁজ হন। খবর এএফপি’র।
নগরীর অন্যতম প্রধান রাস্তা আভেনিদা ডি ব্রাসিলের কিছু অংশে পানি বেড়ে গিযে গাড়ির ছাদে পৌঁছেছে।
মেয়র এডুয়ার্ডো পেস উদ্ভূত পরিস্থিতিকে জরুরী ঘোষণা করেছেন।
তিনি সকলকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন।
জলাবদ্ধতার কারণে এক ডজন বাস লাইন ও বেশ ক’টি মেট্রো স্টেশন বন্ধ হয়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।