নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতার বাসা থেকে ৫ তরুণীসহ আটজন গ্রেপ্তার

নভেম্বর ৭, ২০২৪ ১০:৫২ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় পতিতাবৃত্তির দায়ে পাঁচ তরুণীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শহরের হালদারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

গ্রেপ্তারকৃতরা হলেন- ফারহানা আক্তার (২১), বিউটি খানম (৩০), সীমা আক্তার (২৪), আবেদা সেনথি (২৮), রুমা আক্তার (১৯), শুভ (২৬), রিফাত (২৬) ও হৃদয় (২১)।

আরও পড়ুনঃ  মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

পুলিশ জানায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ মো. আনারের শহরের হালদারপাড়ার বহুতল বাসভবনে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে ওই ভবনে অভিযান চালিয়ে ভবনটির ছাদ থেকে পাঁচ তরুণী ও তিন যুবককে আটক করা হয়। পরে তারা পুলিশের কাছে তাদের কৃতকর্মের কথা স্বীকার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, দণ্ডবিধির ২৯০ ধারা মোতাবেক প্রসিকিউশনের মাধ্যমে বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। পরে দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

গ্রেপ্তারকৃতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন উপজেলায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ মো. আনারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।