নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে হার্থ সামিটঃ ‘ইনোভেশন ফর ওয়েলবিং’ চেঞ্জমেকারদের বহুমুখী সংলাপ

ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ২:৪২ 👁️ ১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : “ভালো থাকি, প্রস্ফুটিত হই, প্রজন্ম থেকে প্রজন্মে” এই বার্তা নিয়ে আজ রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হার্থ সামিট বাংলাদেশ ।

আরও পড়ুনঃ  বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের আয়োজনে ফ্রান্সভিত্তিক ওয়েলবিং বিষয়ক প্রতিষ্ঠান দ্য ওয়েলবিং প্রজেক্টের গ্লোবাল কোলাবোরেশনে এই হার্থ সামিটের ঢাকা এডিশন অনুষ্ঠিত হলো ।

আরও পড়ুনঃ  চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এই সম্মেলনের সহ আয়োজক ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট, হিরোজ ফর অল এবং টিচ ফর বাংলাদেশ।

ইন্টার-জেনারেশনাল ওয়েলবিং, সহনশীলতা এবং ব্যক্তিগত সমৃদ্ধিকে উদ্বুদ্ধ করতে সম্মেলনে ৪০০ জনেরও বেশি তরুণ, শিক্ষক, অভিভাবক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ওয়েলনেস পেশাজীবি উপস্থিত ছিলেন। এই সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী মানসিক স্বাস্থ্য সেবা ও ওয়েলবিং-কে মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে আয়োজক প্রতিষ্ঠান ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন। এ উদ্যোগের মাধ্যমে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন পরোক্ষভাবে ৫ সহস্রাধিক তরুণ, শিক্ষক, অভিভাবক ও সোশ্যাল চেঞ্জমেকারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।