নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভাঙাচোরা দল নিয়ে খেলছি, ব্যাক-আপ নেই : সিলেট অধিনায়ক

জানুয়ারি ২৪, ২০২৫ ৯:৫৫ 👁️ ৩১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : কাগজে-কলমে আগে থেকেই তুলনামূলক কিছুটা খর্ব শক্তির দল সিলেট স্ট্রাইকার্স। এবার চোটের হানায় যেন তাদের মাঠে নামায় দায়! দলটির অধিনায়ক আরিফুল হক তো আক্ষেপ নিয়েই বলেই ফেললেন, সব চোট যেন তাদেরই পিছু নিয়েছে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

একাদশে তিনজন নিয়মিত উইকেটকিপার-ব্যাটার সিলেটের। অথচ কেউই কিপিং করার মতো ফিট নন। সবাই চোটে ভুগছেন। ফলে উইকেট সামলাতে হচ্ছে অনিয়মিত রনি তালুকদারকে। তাছাড়া বিদেশি তারকা অলরাউন্ডার রাকিম কর্ণওয়ালতো চোটের কারণে দেশেই ফিরে গেছেন।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

আরিফুল বলেন, ‘(নিজেদের) দুর্ভাগা তো মনে হচ্ছেই। রাকিমের (কর্নওয়াল) পুরো মৌসুম খেলার কথা ছিল। সেও এসে চোট পেয়ে চলে গেল। এখন দলের সবাই মনে হয় ইনজুরড। ব্যাক-আপ ক্রিকেটার বলতে কেউ নেই। ভাঙাচোরা (দল) নিয়েই খেলতে হচ্ছে।’

‘আমাদের উইকেটকিপার চারটা। চারটা কিপার থাকার পরও আমাদের রনিকে কিপিং করতে হচ্ছে। কারণ, জাকের আলি অনিকের ব্যাকে লাগা (পিঠের সমস্যা), জাকিরের হাঁটুতে লাগা (চোট), মানজির আঙুলে লাগা (চোট)। ওরা কেউ কিপিং করতে পারছে না। বিষয়টা এমন যে, এখন রনিকে দিয়ে আমাদের কিপিং করা হচ্ছে।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

এদিকে তাদের অন্যতম সেরা পেসার তানজিম সাকিবও চোটের কারণে মাঠের বাইরে। এ নিয়ে আরিফুল বলেন, ‘আরেকটা হলো আমাদের সাকিব (তানজিম হাসান)। ওর হাঁটুতে লাগছে, আমরা চট্টগ্রামে ওকে পাইনি। আমাদের বোলিং শক্তিও কমে গেছে এখানে। আজকে নাহিদকে নিয়ে আমরা পরিকল্পনা করছিলাম যে ওকে খেলাব। কিন্তু ওর ব্যাকে (পিঠে) লেগেছে। যত কিছু আছে, আমাদের দলে সব একসঙ্গে শুরু হয়ে গেছে। আমাদের এখন ১১ জন করাই কঠিন হয়ে যাচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।