নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভাঙ্গায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ২:০২ 👁️ ৭৫ views
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হীরালদী রেল ব্রিজসংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা রেল ব্রিজের নিচে বালুর মধ্যে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রেললাইনসংলগ্ন এলাকায় বালুর মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. আব্দুল আলিম বলেন, অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।