নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন মাহমুদউল্লাহ-হৃদয়রা

অক্টোবর ১, ২০২৪ ৬:৫৩ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে আজ (মঙ্গলবার)। এদিনই টি-টোয়েন্টি সিরিজের দলের সদস্যরা ভারতের উদ্দেশে রওনা হয়েছেন। অবশ্য দলে না থেকেও এবাদত হোসেন রয়েছেন এই বহরে। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই ক্রিকেটার ভারতে যাবেন সেটা আগেই জানা গিয়েছিল।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ভারতের বিমান ধরার আগে পেসার তানজিম হাসান সাকিব আশার কথাই শুনিয়ে গেছেন। এদিকে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৫ সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমনও।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।

এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজের দুটিতেই হেরেছে শান্তরা। চেন্নাই টেস্টে সফরকারীদের ২৮০ রানের বড় ব্যবধানে হারের পর কানপুরে আজ টাইগাররা হারল ৭ উইকেটের বড় ব্যবধানে। দুই ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো নাজমুল হোসেন শান্ত বাহিনী।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

বাংলাদেশের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।