নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভারত-ইংল্যান্ড: রোহিত-গিলের জোড়া সেঞ্চুরিতে বড় লিড ভারতের

মার্চ ৮, ২০২৪ ১০:৪২ 👁️ ৭৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় লিড পেয়েছে স্বাগতিক ভারত। ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৪৭৩ রান করেছে টিম ইন্ডিয়া। ২ উইকেট হাতে নিয়ে ২৫৫ রানে এগিয়ে ভারত। রোহিত ১০৩ ও গিল ১১০ রান করেন।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ধর্মশালায় টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনই ২১৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। এরপর ব্যাটিংয়ে নেমে দিন শেষে ১ উইকেটে ১৩৫ রান করেছিলো ভারত। রোহিত ৫২ ও গিল ২৬ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিনের শুরু থেকে ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে সহজেই রান তুলে প্রথম সেশনের শেষভাগে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত ও গিল। ১৫৪ বল খেলে রোহিত টেস্ট ক্যারিয়ারের ১২তম এবং ১৩৭ বল খেলে চতুর্থ সেঞ্চুরি পূর্ন করেন গিল।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এই ইনিংসের মাধ্যমে ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন রোহিত। ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ৪৯, ভারতের শচীন টেন্ডুলকার ৪৫ ও রোহিত ৪৩টি সেঞ্চুরি করেছেন। ওপেনার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ চতুর্থ সেঞ্চুরিতে স্বদেশি সুনীল গাভাস্কারের রেকর্ড স্পর্শ করেন তারকা ব্যাটার রোহিত।

দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারেই রোহিত-গিল জুটি ভাঙ্গেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ১৩টি চার ও ৩টি ছক্কায় ১৬২ বলে ১০৩ রান করে আউট হন রোহিত।

পরের ওভারে জেমস এন্ডারসনের শিকার হওয়ার আগে ১২টি চার ও ৫টি ছক্কায় ১৫০ বলে ১১০ রান করেন গিল। দ্বিতীয় উইকেটে রোহিত-গিল ১৭১ রান যোগ করেন।

দলীয় ২৭৯ রানের মধ্যে রোহিত-গিল ফেরার পর ভারতের লিড বড় করেন দেবদূত পাডিক্কাল ও সরফরাজ খান। চতুর্থ উইকেটে ১৩২ বলে ৯৭ রান যোগ করেন দু’জনে। জুটিতে ৮টি চার ও ১টি ছক্কায় ৬০ বলে ৫৬ রান যোগ করে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের বলে আউট হন সরফরাজ।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

হাফ-সেঞ্চুরির পর বশিরের তৃতীয় শিকার হন ১০টি চার ও ১টি ছক্কায় ৬৫ রান করা পাডিক্কাল।
দলীয় ৪০৩ রানে পাডিক্কালের বিদায়ের পর রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেল ১৫ রান করে এবং শততম টেস্ট খেলতে নামা রবীচন্দ্রন অশি^ন খালি হাতে থামলে ৪২৮ রানে অষ্টম উইকেট হারায় ভারত।

এরপর নবম উইকেটে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরাহ। ৫৫ বল করে খেলে কুলদীপ ২৭ ও বুমরাহ ১৯ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের বশির ১৭০ রানে ৪ উইকেট নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।